পলাশবাড়ীতে শিক্ষার্থীকে ছুড়িকাঘাতের প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ


গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ীতে এস এস সি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত করে আহত করা অভিযুক্ত আমিনুল ইসলাম বাবুকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার এলাকাবাসীর আয়োজনে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে অভিযুক্ত যুবককে গ্রেফতারের দাবিতে পলাশবাড়ী গাইবান্ধা আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখা হয়।
আজ বেলা সাড়ে ১১ টায় ঘন্টাব্যাপি সড়ক অবরোধ করে রাখা হয়। এতে দুই পাশে শতাধিক যানবাহন আটকা পরে এবং ব্যাপক জনদুর্ভোগের সৃষ্টি হয়।
খবর পেয়ে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সরোয়ার আলম খান এর নির্দেশে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতারের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ প্রত্যাহার নেয়ে। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
উল্লেখ্য গত ২১ মার্চ পারিবারিক কলহের জের ধরে ছুড়িকাঘাতে ছাকিবুল হাসান সিজান নামে এক স্কুল ছাত্র গুরুতর হয়ে রংপুর সিএমএইচ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।এ ব্যাপারে পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
অভিযুক্ত আমিনুল ইসলাম বাবু পৌর শহরের জামালপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন দীঘিনালা ইউনিটে স্কোর বেঙ্গল রেজিমেন্ট কর্মরত রয়েছেন বলে জানা যায়।
