পলাশবাড়ীতে ২০ দিনেও উদ্ধার হয়নি স্কুল ছাত্রী শান্তা


গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ীতে নিখোঁজের ২০ দিন অতিবাহিত হলেও উদ্ধার করা যায়নি পলাশবাড়ী উপজেলার কদমতলী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনী পড়ুয়া ছাত্রী শান্তা আক্তার(১৩) কে।
তথ্যানুসন্ধানে জানা যায়, গত ২১ অক্টোবর সকাল ৮ টায় প্রতিদিনের ন্যায় স্কুলে যায় ৮ম শ্রেনীর ছাত্রী শান্তা আকতার (১৩)। এরপর থেকে তাকে আর খুঁজে পায়নি পরিবার। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে শান্তার বাবা ৩০ অক্টোবর পলাশবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেন, যার নম্বর ১৩০৭ তাং ৩০/১০/২০২৪ই।
এদিকে ঘটনায় ২০ দিন অতিবাহিত হলে ও স্কুল ছাত্রীকে কোন সন্ধান করতে পারেনি পুলিশ।শান্তার বাবা হোসেনপুর ইউনিয়নের খাসবাড়ী গ্রামের পানা শেখের ছেলে সাহেব মিয়া জানান, অনেক খোঁজাখুঁজি করে মেয়ের কোন সন্ধান পাইনি। বেঁচে আছে নাকি মারা গেছে তাও জানিনা।
পলাশবাড়ী থানার ওসি (তদন্ত) লাইছুর রহমান জানান, উদ্ধারের জন্য পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।
