বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পল্লীশ্রী’র প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন মরহুমা তৈয়বা মজুমদার এর ১৮ তম মৃত্যু বার্ষিকী উদযাপন

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে পল্লীশ্রী’র প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন মরহুমা তৈয়বা মজুমদার এর ১৮ তম মৃত্যু বার্ষিকী উদযাপন করা হয়েছে।
সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী গনতন্ত্রের আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও মরহুমা বেগম খুরশীদ জাহান হক -এর মমতাময়ী মা এবং পল্লীশ্রী’র প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন মরহুমা তৈয়বা মজুমদার এর ১৮ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আজ রোববার বিকেল ৫ টায় পল্লীশ্রী -এর আয়োজনে কার্যালয়ের হলরুমে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য যে, পল্লীশ্রী’র প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন মরহুমা তৈয়বা মজুমদার ১৮ জানুয়ারি ২০০৮ সালে তিনি মৃত্যুবরণ করেন। অনুষ্ঠিত দোয়া ও মোনাজাতে পল্লীশ্রী -এর নির্বাহী পরিচালক শামিম আরা বেগম, অত্র প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন এনজিও সদস্য, সংস্কৃতি সংগঠনের সদস্য, রাজনৈতিক ব্যক্তি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠিত দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মধ্য বালুবাড়ী জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. আনোয়ার হোসেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This