শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পাঁচবিবিতে অবৈধ বালু উত্তোলন সামগ্রী গুড়িয়ে দিল প্রশাসন

 

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের বাগুয়ান এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট যমুনা নদীতে ইজারা ছাড়াই অবৈধ ভাবে ড্রেজিং এর মাধ্যমে বালু উত্তোলন করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত । এসময় সেখানে বালু উত্তোলনের সরঞ্জামাদি বিনষ্ট করা হয়েছে।
আজ শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন এ অভিযান পরিচালনা করেন।
এসময় অবৈধ বালু মহালে কাউকে না পেয়ে বালু উত্তোলনের অবৈধ ড্রেজার মেশিন ও সরঞ্জামদি ধ্বংস করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. বেলায়েত হোসেন বলেন, অবৈধ ভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। সেখানে কাউকে পাওয়া যায়নি। এরকম অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This