মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

পাঁচবিবিতে অবৈধ বালু মহলে অভিযান, সরঞ্জামাদি জব্দ


জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের বাগুয়ান ও বাগজানা ইউনিয়নের চেঁচড়া গ্রামে ছোট যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলন করায় অভিযান চালিয়ে বালু উত্তোলনের সরঞ্জামদি জব্দ করেছেন প্রশাসন।
আজ মঙ্গলবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন এ অভিযান পরিচালনা করেন। প্রশানের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু উত্তোলনকারীরা পালিয়ে যান। এ সময় ঘটনাস্থলে বালু উত্তোলনের সরঞ্জামদি ধ্বংস ও ট্যাক্টরের দুটি ব্যাটারী জব্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন বলেন, এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযান বিষয়টি বুঝতে অবৈধ বালু উত্তোলনকারীরা পালিয়ে যান। তবে অভিযানে অবৈধ বালু উত্তোলনের সরঞ্জামদি ধ্বংস ও ব্যাটারী জব্দ করা হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This