পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত


জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ছেলে ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেলে উপজেলার কুসুম্বা ইউনিয়নের ধুরইল মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত জয়পুরহাট-১ আসনের ধানের শীষেন সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।
উত্তর ধুরইল যুব কল্যাণ ক্লাবের আয়োজনে টুর্নামেন্টের পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি যুবদল নেতা মো. রাকিব হোসেন স্বপন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু হাসনাত মন্ডল হেলাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, কুসুম্বা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজু, বালিঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবাহান, স্থানীয় ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম বাবু, হাবিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন, যুবদল নেতা মামুন মন্ডল, আজাদুল হোসেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আইয়ুব হোসেন চৌধুরী, কুসুম্বা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাহিদ হোসেন কাজল, নুরুজ্জামান হোসেন, মো. হাবিব হোসেন, মোরসালিন, সোহান, রায়হান, তামিম ও শিহাব হোসেন।
৩দিনব্যাপী অনুষ্ঠিত এ টুর্নামেন্টে জেলার বিভিন্ন এলাকার ৮টি ফুটবল দল অংশগ্রহণ করবে। ফাইনাল খেলায় ভগবানপুর রাঙ্গামাটি ফোন্ডস স্পোর্টিং ক্লাব নওগাঁ ও দিনাজপুর সিএমজেএফসি’র মধ্যে অনুষ্ঠিত হয়।
খেলায় নির্ধারিত সময়ে অমীমাংসিত থাকায় ট্রাইব্রেকারে ৩-৪ গোলে ভগবানপুর রাঙ্গামাটি ফোন্ডস স্পোর্টিং ক্লাব নওগাঁকে দিনাজপুর সিএমজেএফসি’ চ্যাম্পিয়ন হয়।
