পাঁচবিবিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ১৫শ’ ছাগল বিতরণ


জয়পুরহাট প্রতিনিধি
সমাজে পিছিয়ে থাকা ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবার গুলোকে সাবলম্বী করতে ও আত্ম-সম্মানের সাথে জীবন জীবিকা পরিচালনার লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবির সাড়ে ৭’শ ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারে মাঝে বিনামূল্যে ২’টি করে ছাগল প্রদান করা হয়।
আজ বুধবার সকালে পাঁচবিবি উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে সরকারের দেওয়া প্রণোদনার ছাগলগুলো সুবিধা ভোগীদের মাঝে বিতরণ করা হয়। উপজেলার মৎস্য চাষের প্রসার বৃদ্ধির লক্ষ্যে চাষীদের মাঝে বিভিন্ন প্রণোদনা বিতরণ করা হয়।
পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম আহমেদের উপস্থিতিতে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. মহিউদ্দিন প্রণোদনার ছাগলগুলো বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. হাসান আলী, ভেটেরিনারি সার্জন ডাঃ ফয়সাল রাব্বি ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জসিম উদ্দিন।
