শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

পাঁচবিবিতে গরীব ও দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি
গরীব ও দুঃস্থ নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
০৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্প্রসারিত উপজেলা পরিষদের সভা কক্ষে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া।
তিনি উপকারভোগীদের উদ্দেশ্যে বলেন, এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকার সিদ্দিক, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তা অনুপ দাস প্রমুখ।
উল্লেখ্য যে এডিপি ‘র অর্থায়নে ২০২৫-২৬ অর্থ বছরে উপজেলার ২৮জন গরীব ও দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন গুলো বিতরণ করা হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS