প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৭, ২০২৬, ১২:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ৩:৫৮ অপরাহ্ণ
পাঁচবিবিতে ছাত্র কৃষক কর্ণারে প্রতি কেজি আলু ৫০ টাকা
![]()
পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে ছাত্র কৃষক কর্ণারে অন্যান্য নিত্যপণ্যের পাশাপাশি এবার ৫০ টাকা কেজি দরে আলু বিক্রি করা হচ্ছে।
আজ সোমবার বিকেলে পাঁচবিবি বারোয়ারী চত্ত্বরে ৫০ টাকা কেজি দরে আলু বিক্রয়ের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রাফিউল, আলামিন, ফারজান, আলিফ, তপু, রতন প্রমুখ।
বাজারের তুলনায় ছাত্র কৃষক কর্ণারে প্রতি কেজি আলুতে ২০ টাকা কম পেয়ে সাধারণ মানুষেরা ভীড় জমিয়েছেন। দ্রব্যমূল্যের উর্ধগতিতে ছাত্র কর্ণারে কম দামে পণ্য কিনতে পেয়ে খুশিও তারা।
Copyright © 2026 Daily Deshmaa. All rights reserved.