সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

পাঁচবিবিতে জলাতঙ্ক রোগে বৃদ্ধার মৃত্যু

 

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে জলাতঙ্ক রোগে রেজিয়া বেগম (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যুর হয়েছে।
আজ সোমবার নিজ বাড়ীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যবরণ করেন। সে উপজেলার দঃ রামভদ্রপুর গ্রামের মৃত তবিবর রহমানের স্ত্রী।
নিহতের ছেলে মামুন হোসেন জানান, গত এক মাস পূর্বে মাঠ থেকে ঘাস নিয়ে বাড়ীতে আসার পথে একটি কুকুর কামড় দেয়। এরপর গ্রামের কবিরাজ থেকে তেল ও গুড়া দিয়ে প্রাথমিক চিকিৎসা করেন। একপর্যায়ে তার অবস্থা খারাপ হতে থাকে। পানি দেখলেই ভয়ে চমকে উঠে এবং মামুনকেও আঁচোড় দিতে থাকে। এঅবস্থায় আজ সোমবার আজ দিনাজপুর মেডিকেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তারগণ তাকে ভর্তি না নিয়ে দুটো ভ্যাক্সিন দিয়ে বাড়ীতে ফেরৎ পাঠিয়ে দেন। বাড়িতে আসার পর সে মৃত্যবরণ করেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This