বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পাঁচবিবিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন

জয়পুরহাট প্রতিনিধি
“সারা দেশের ন্যায় জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান জাঁক-জমক ভাবে অনুষ্ঠিত হয়েছে।
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তিঃ প্রাণিসম্পদে হবে উন্নতি এবং আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সপ্তাহ পালন উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজন ও প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় ২৬ নভেম্বর বুধবার বেলা সাড়ে ১০ টায় উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্তরে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. হাসান আলী ।
উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মো. সেলিম জাহাঙ্গীর সৌরভের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা আক্তার পপি, থানার অফিরার ইনচার্জ নিয়ামুল হক ও খামারী তৌফিক হাসান বাবু।
প্রদর্শনীতে ৩২ স্টলে গরু, ছাগল, হাঁস-মুরগি বিভিন্ন জাতের পাখি, দুগ্ধ জাতীয় খাবার, পশুর ঔষধ, পশু খাদ্য এবং যন্ত্রপাতি প্রদর্শন করা হয়।
শেষে প্রধান অতিথি সহ অতিথিবৃন্দরা ঘুরে ঘুরে প্রদর্শনী স্টল গুলো পরিদর্শন করেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This