বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পাঁচবিবিতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

জয়পুরহাট প্রতিনিধি
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্য বিষয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় মৎস্য সপ্তাহ- ২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার সকাল ১০টায় উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।
মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুন কুমার পাল, উপজেলা মৎস্য খামার ব্যবস্থাপক রায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু , উপজেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম ডালিম , মৎস্য চাষী শরিফুল ইসলাম জুয়েল, মোজাহার আলী, এনজিও জেআরডিএম এর প্রতিনিধি বায়োজিদ হোসেন । অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে বিভিন্ন প্রজাতির মৎস্য পোনা অবমুক্ত করা হয় ও একটি বর্নাঢ্য র‌্যালি উপজেলা চত্তর প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে উপজেলার ৬ জন শ্রেষ্ঠ মৎস্য চাষীদেরকে সম্মামনা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS