বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পাঁচবিবিতে ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে ৬শ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২ বোতল বিদেশী মদসহ শাখাওয়াত হোসেন (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।
গ্রেফতারকৃত শাখাওয়াত হোসেন উপজেলার শ্রীমন্তপুর গ্রামে সাবেক ইউপি সদস্য মৃত মকবুল হোসেনের ছেলে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ) সন্ধ্যায় পাঁচবিবি উপজেলার শ্রীমন্তপুর গ্রামে মাদক কারবারি নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
ওসি আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও পুলিশ সুপার স্যারের দিক নির্দেশনায় বৃহস্পতিবার সন্ধ্যায় ধরঞ্জী ইউনিয়নের শ্রীমন্তপুর এলাকায় মাদক কারবারি নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এ সময় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বিদেশীমদ বেচাকেনার মুহূর্তে শাখাওয়াত হোসেনকে হাতেনাতে আটক করা হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This