
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলার সকল সরকারী দপ্তরের প্রধানগণের সাথে জয়পুরহাট-১ আসনের নব নির্বাচিত সাংসদ মো. ফজলুর রহমান সাঈদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ বুধবার সকালে উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম আহমেদ।
সভায় বিভিন্ন দপ্তরের প্রধানগণ স্ব স্ব দপ্তরের সমস্য গুলো তুলে ধরে বক্তব্য প্রদান করেন। পরে প্রধান অতিথির বক্তব্যে জয়পুরহাট-১ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ পর্যায়ক্রমে সকল সমস্যার সমাধানে আশ্বাস প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জসিম উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী, থানার (তদন্ত) কর্মকর্তা মো. ইমায়েদুল ইসলাম জাহেদী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা জামায়াত নেতা মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমির ডা. সুজাউল করিম, ধরঞ্জী ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী, বাগজানার ইউপি চেয়ারম্যান মো. নাজমুল হক, আটাপুর ইউপির চেয়ারম্যান আবু চৌধুরী ও পাঁচবিবি প্রেসক্লাবের সম্পাদক সজল কুমার দাস সহ অন্য সকল দপ্তর প্রধানগণ।