রবিবার, ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

পাঁচবিবিতে দৈনিক সকালের সময় পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জয়পুরহাট প্রতিনিধি
জমকালো আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে দৈনিক সকালের সময় পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
দৈনিক সকালের সময় পত্রিকার পাঁচবিবি প্রতিনিধি আব্দুল হাসিব এর উদ্যোগে পাঁচবিবি প্রেসক্লাব মিলনায়তনে আজ শনিবার দুপুর ১২ টায় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর জামায়াতের আমীর মাওলানা আবুল বাশার, পাঁচবিবি বণিক সমিতির সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বাপ্পী, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মাবুদ হোসেন, নজিবুল্লাহ, পাঁচবিবি প্রেসক্লাবের সহ সভাপতি দুলাল অধিকারী, সিনিয়র সাংবাদিক সাকোয়াত হোসেন, আকতার হোসেন বকুল, বাবুল হোসেন প্রমুখ।
প্রধান অতিথি বলেন, সংবাদপত্র ও সাংবাদিক সমাজের আয়না স্বরূপ। তিনি অত্র উপজেলার বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও সুন্দর সমাজ প্রতিষ্ঠায় বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার আহবান জানান।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This