বৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

পাঁচবিবিতে নব নির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট-১ আসনের নব নির্বাচিত সংসদ সদস্যকে গণ সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৮নং আওলাই ইউনিয়ন শাখার আয়োজনে জাতাইর পাগলাবাজার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত গণসংবর্ধনা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির নুর হোসেন আকন্দ বাবু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় জামায়াতের ইসলামীর শূরা সদস্য ফজলুর রহমান সাঈদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমীর ডাঃ সুজাউল করিম, সেক্রেটারি মো. আবু সুফিয়ান মুক্তার সহ জেলা ও উপজেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS