বুধবার, ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

পাঁচবিবিতে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প ( ২য় ফেইজ) প্রকল্পের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সস্প্রসারিত প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় সমাজ কার্যালয়ের পরিচালক (যুগ্মসচীব) সৈয়দ মোস্তাক হাসান, জয়পুরহাট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ- পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. সালেকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা (রুটিন দায়িত্ব) সামছুল ইসলাম, সদর উপজেলা সমাজসেবা অফিসার শারমিন সুলতানা, উপজেলা মহিলা বিষয়ক কর্ককর্তা ওবাইদুর রহমান ও কালাই উপজেলা সমাজসেবা সেবা কার্যালয়ের সকহারী অফিসার মো. মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS