পাঁচবিবিতে বড়দিন উপলক্ষে জিআর চাল বিতরণ


জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে খ্রীস্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষ্যে মানবিক সহায়তার আওতায় জি আর (চাল) বিতরণ করা হয়েছে।
আজ বুধবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে সমপ্রসারিত উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে চাল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বক্কার সিদ্দিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার জহুরুল ইসলাম প্রমুখ।
এবার খ্রীষ্টান ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন পালনের জন্য উপজেলা ৭২টি খ্রীষ্টীয় মন্ডলীর মাঝে ৫শ কেজি করে মোট ৩৬ মেট্রিকটন চাল বিতরণ করা হয়।
