বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পাঁচবিবিতে বিএনপি নেতা গফুর মন্ডলের পথসভায় জনতার ঢল

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট-১ (সদর – পাঁচবিবি) আসনের কান্ডারী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি কারা নির্যাতিত নেতা অধ্যক্ষ আব্দুল গফুর মন্ডল বলেন, বিগত আওয়ামী সরকারের ১৭ বছরে নির্যাতিত কেউ থাকলে আমি ছিলাম। আমার জনপ্রিয়তায় ভীতু হয়ে তৎকালীন আমার নামে ২৫/২৬ মিথ্যা মামলা দিয়ে মৃত্যুর হুলিয়া মাথায় নিয়ে রাজনীতির মাঠে নেতাকর্মীদের পাশে ছিলাম।
আজ বুধবার সন্ধ্যায় রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফার সমথর্ন ও ধানের শীষে ভোট চেয়ে সংযোগ শেষে উপজেলার কড়িয়া আখ ক্রয় কেন্দ্র মাঠে সংক্ষিপ্ত পথ সভায় উপরোক্ত কথা বলেন।
তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান।
আয়মারসুলপুর ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা জুয়েল হোসেনের সভাপতিত্বে পথ সভায় ও গণসংযোগে উপস্থিত ছিলেন আটাপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি অধ্যক্ষ নওশাদ আলী, বালিঘাটা ইউনিয়ন বিএনপি’র সাবেক সম্পাদক প্রভাষক মো. সাইদুর রহমান, ধরঞ্জী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মো. মাসুদুর রহমান মাসুদ, সহ সভাপতি আবু নছর চৌধুরী ফরহাদ, বাগজানা ইউনিয়ন বিএনপি সাবেক সহ-সভাপতি মো. বাবুল হোসেন মুহুরি, আয়মারসুলপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হামিদুল ইসলাম, আওলাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সম্পাদক জাহিদুল ইসলাম রাব্বু, উপজেলা যুবদলের সাবেক আহবায় মাসুম, সাবেক থানা বিএনপির সদস্য মো. আলাম হোসেন, কুসুম্বা ইউনিয়ন বিএনপি নেতা মো. শামীম হোসেন, যুবদল নেতা আলম হোসেন, ছাত্রদল নেতা মো. নুরুউল্লাহ ও মহিপুর কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মোস্তাকিম হোসেন সহ জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This