
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন সরকারী, বে-সরকারী প্রতিষ্ঠান ও উন্নয়ন প্রকল্প দিন ব্যাপি পরিদর্শন করেন স্থানীয় সরকার অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক (যুগ্ম সচিব) পারভেজ রায়হান।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান দারুল ইসলাহ একাডেমিত পরিদর্শন শেষে বাগজানা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন তিনি । দুপুরের পরে পাঁচবিবি উপজেলা পরিষদ ও ভূমি অফিস পরিদর্শন করেন । এর মাঝে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন ইউনিয়নের সচিব ও হিসাব সহকারীগণকে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন তিনি । পরে তিনি উপজেলা পৌরসভা পরিদর্শন করেন
শুরুতে তাকে অর্ভ্যথনা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ ও সহকারি কমিশনার ( ভূমি) বেলায়েত হোসেন । এসময় উপস্থিত ছিলেন দারুল ইসলাহ একাডেমির প্রধান শিক্ষক মাওলানা আবুল বাশার ও সহকারী শিক্ষকবৃন্দ। পরিদর্শন শেষে সকল প্রতিষ্ঠান ও প্রকল্পের কার্যক্রমের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন ।