সোমবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পাঁচবিবিতে বিশ্ব স্কাউট দিবস পালিত

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে বিশ্ব স্কাউট (বিপি) দিবস পালিত হয়েছে। উপজেলা স্কাউটের আয়োজনে আজ রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্নাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্তর প্রদক্ষিণ শেষে আবারও একই স্থানে গিয়ে শেষ হয়।
উপজেলা স্কাউটের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম আহমেদের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কাব লিডার মিজানুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. জহুরুল ইসলাম , উপজেলা স্কাউটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, উপজেলা স্কাউট কমিশনার মাহফুজার রহমান মিঠু, সাবেক উপজেলা কাবলিডার কামরুজ্জামান প্রমুখ।

Share This

COMMENTS