বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পাঁচবিবিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ৩৭জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম এসইডিপি প্রকল্পের আওতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা ও জেলা শিক্ষা অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.মিজানুর রহমান খাঁন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জয়পুরহাট জেলা শিক্ষা কর্মকর্তা মো.রুহুল আমিন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার জহুরুল ইসলাম,জেলা সহকারী পরিদর্শক গৌতম দাস,বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ সেলিনা আক্তার চৌধুরী, ধুরইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষাক মো.সোহরাব হোসেন চৌধুরী এবং কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন এত্তাদুল ইসলাম ও উম্ম কুলসুম প্রমুখ।
সভার পূর্বে ঢাকায় মর্মান্তিক বিমান দূর্ঘটনায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের নিহত ও আহত শিক্ষার্থীদের স্মরণে ১ মিনিট নিরাবতা পালন করা হয়। শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This