
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বল্টু মিয়া (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার রাত ৯ টায় জয়পুরহাট - হিলি সড়কের আনোয়ারুল ইসলাম চৌধুরীর চাতাল সংলগ্ন চাম্পাতলী নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহত বল্টু মিয়া পার্শ্ববর্তী দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি ফকিরপাড়া মহল্লার মুকুর ছেলে।
স্থানীয়রা জানায়, পাঁচবিবি থেকে মোটরসাইকেল যোগে হিলিতে যাওয়ার পথে চাম্পাইতলী নামক এলাকায় পৌঁছালে সেখানে দাঁড়িয়ে থাকা একটি ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এবং সে মোটরসাইকেল সহ সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয় ।
এসময় স্থানীরা পাঁচবিবি ফায়ার সার্ভিসে খবর দিলে তারা তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যবরণ হয়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল হোসেন দুর্ঘটনায় একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।