
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের বিহিগ্রাম আশ্রয়ন প্রকল্প এলাকায় সরকারী জায়গায় দখল করে অবৈধভাবে ঘর নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে।
এব্যাপারে বিহিগ্রাম আশ্রয়ন প্রকল্পের অধীন প্রায় অর্ধশত লোকজনের স্বাক্ষরিত একটি অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রদান করেছেন।অভিযোগে জানা যায়, অত্র আশ্রয়ন প্রকল্পের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নিজেদের ক্ষমতার প্রভাব খাটিয়ে আশ্রয়ন এলাকার সরকারী জায়গা নিজেদের দখলে রেখে সেখানে রাতের আধারে অবৈধভাবে ইটের ঘর নির্মাণ করছেন। এতে এলাকাবাসী বাধা প্রদান করলে তাদের হুমকী-ধামকী ও ভয়ভীতি প্রদান করা হয় বলে অভিযোগে উল্লেখ করেন। এছাড়াও সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা গ্রহণেন অনুরোধ জানান তারা।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম আহমেদ অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।