শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পাঁচবিবিতে সহকারি বিভাগীয় কমিশনারের ভূমি অফিস ও আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়ন ভূমি অফিস, আশ্রয়ণ প্রকল্প, উপজেলা ভূমি অফিস ও আটাপুর ইউনিয়নের খুলুঘাটা আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগীয় সহকারী কমিশনার হাবিবুর রহমান।
আজ সোমবার সকালে প্রথমে বালিঘাটা ভূমি অফিস পরিদর্শন ও সাধারণ মানুষের সেবা নিশ্চিতের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও উপজেলা ভূমি অফিসের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। সর্বশেষ আটাপুর ইউনিয়নের খুলুঘাটা আশ্রয়ণের বসবাসরত ১০টি পরিবারের সাথে কুশল বিনিময় ও তাদের খোঁজ খবর নেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জয়পুরহাটের এডিসি রাজস্ব মো. আব্দুর সাবুর, পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ, সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন, আটাপুর ইউপি চেয়ারম্যান আ স ম সামছুল আরেফিন চৌধুরী আবু সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This