পাঁচবিবিতে স্ত্রীর উপর অভিমান করে যুবকের আত্মহত্যা


জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে স্ত্রীর সাথে অভিমান করে শয়নঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ফরহাদ হোসেন ওরফে ফারুক (৩৭) নামের এক যুবক আত্মহত্যা করেছে।
আজ বুধবার সকালে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের খাসবাট্টা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক ঐ গ্রামের মো. জামাল হোসেনের পুত্র।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মো. রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবারে পারিবারিক কলহের জের ধরে ফারুকের সঙ্গে তার স্ত্রীর ঝগড়াঝাঁটি হয়। এতে তার স্ত্রী রাগ করে বাবার চলে যায়। সেই অভিমানে ফারুক রাতের কোন সময় নিজ শয়ন ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সকালে বাড়ির লোকজন ঘরের মধ্যে তার লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে জেলা আধুনিক হাসপাতালে মর্গে পাঠানো হয়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মো. রায়হান জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
