বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পাঁচবিবিতে ৩ দিন ব্যাপী পিঠা মেলার উদ্বোধন

জয়পুরহাট প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে ৩ দিন ব্যাপী পিঠা মেলার উদ্বোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে ডা. আব্দুল কাদের পৌর পার্কে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আজাদ আলী, উপজেলা ক্রিড়া সংস্থার জাহিদুর রহমান রানা, ক্রিড়া সংগঠক মোজাফ্ফর রহমান সাজা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক আব্দুল হাই সহ অন্যান্যারা।
মেলা ১৫ টি ষ্টল অংশগ্রহণ করে। ষ্টলগুলোতে হরেক রকমের গ্রামীণ পিঠার প্রর্দশন করা হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This