শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পাঁচবিবির কড়িয়া সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ চোরাকারবারী আটক

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকা থেকে ৫শ ১৩ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল সহ নাসিম হোসেন (২৫) নামের এক চোরাকারবারীকে আটক করেছে ১৪ ব্যাটালিয়ন বিজিবি কড়িয়া ক্যাম্পের সদস্যরা।
আজ বুধবার ভোরে উপজেলার কড়িয়া বিজিবি ক্যাম্পের আওতাধীন ভারত সীমান্ত ২৭৭/৬ এস পিলারের আনুমানিক ১শ গজ বাংলাদেশ অভ্যন্তরে কল্যাণপুর মাওয়ালীপাড়া মাঠে টহলরত বিজিবি সদস্য অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও তাকে আটক করে। এ সময় অপর ৩জন চোরাকারবারী বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
আটক মাদক চোরাকারবারি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মো. সাইদুর রহমানের ছেলে।
কড়িয়া বিওপির টহল কমান্ডার নায়েক মো. মোস্তাফিজুর রহমান বলেন, আটক ও পলাতক চোরাকারবারীদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা করা হয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This