
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ৫'টি স্বর্ণের বারসহ মতিয়ার রহমান মিন্টু (৩৫) নামের এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি হাটখোলা ক্যাম্পের সদস্যরা। আজ শনিবার সকাল পৌনে ১০'টার উপজেলার পশ্চিম উচনা সীমান্ত এলাকায় টহলরত বিজিবি সদস্যরা স্বর্ণের বারগুলো উদ্ধার করে।
আটককৃত স্বর্ণ পাচারকারী মতিয়ার উপজেলার ধরঞ্জী ইউনিয়নের উচনা গ্রামের মো. সিদ্দিক মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের আওতাধীন হাটখোলা বিওপির পশ্চিম সীমান্তের টহলদল দায়িত্ব পালনকালে আটককৃত মিন্টু সাইকেল চালিয়ে যাওয়ার সময় তার গতিবিধি সন্দেহ হয়। এ সময় সীমান্ত পিলার ২৮১/১৫ এস ৯'শ গজ বাংলাদেশ অভ্যন্তরে মিন্টুর শরীর তল্লাশি করে ৫টি স্বর্ণের বার ও বাইসাইকেল সহ তাকে আটক করে বিজিবি।
হাটখোলা বিওপির সুবেদার মো. এনামুল হক বলেন, উদ্ধারকৃত স্বর্ণবার ও পাচারকারীকে জয়পুরহাট ব্যাটালিয়নে নিয়ে যাওয়া হয়েছে বলে। সেখানে আইনগত কার্যক্রম সম্পন্ন করা হবে।