শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পাকেরহাটে শ্রমিক ইউনিয়নের কার্যালয় নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

 

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের খানসামা উপজেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন (১১৬৭) এর কার্যালয় নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে।
আজ শনিবার দুপুরে উপজেলার পাকেরহাট স্ট্যান্ড কমিটির কার্যালয়ে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দিনাজপুর-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কর্নেল (অব.) মো. মোস্তাফিজুর রহমান।
পাকেরহাট মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য শাহরিয়ার জামান শাহ নিপুণের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য আজিজার শাহ, মহসিন আলী, জাহিদ রহমান ও খায়রুল ইসলাম, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This