
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৯ নম্বর হামিদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার রাতে পূর্বশুকদেবপুর ঘাসিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে হামিদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি হারুনুর রশিদ মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পার্বতীপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মো. মাহাবুর রশিদ সংগ্রাম।
বিশেষ অতিথি ছিলেন, জেলা যুবদলের সদস্য ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. মমিনুল ইসলাম ডাক্তার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ মুকুল ও যুবনেতা শাকিব হোসেন ডলার প্রমুখ। হামিদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের নতুন কমিটিতে নুরুল নবীকে সভাপতি ও শামসুল হককে সাধারন সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলামসহ ৫১ বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।