শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পার্বতীপুরে অভিভাবক দিবস পালিত

পার্বতীপুর প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে অভিভাবক দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় পারবতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অভিভাবক দিবস পালন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত অভিভাবক দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন, কলেজের অধ্যক্ষ আহছান হাবিব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল হক প্রধান, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায়। সঞ্চালনায় ছিলেন কলেজের সিনিয়র শিক্ষক পবন কুমার রায়। অনুষ্ঠানে বিভিন্ন সহরের অভিভাবকবৃন্দ ও ছাত্র ছাত্রীরা উপস্থিত থেকে তাঁদের মূল্যবান মতামত ব্যক্ত করেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This