প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৭, ২০২৬, ৪:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৭, ২০২৪, ৩:০১ অপরাহ্ণ
পার্বতীপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৬-তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
![]()
পার্বতীপুর প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে জাতীয়তাবাদী যুবদলের গৌরব ও সংগ্রামের ৪৬-তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ (রবিবার) বিকেল ৩ টায় পার্বতীপুর ঢাকা মোড় বিএনপি উপজেলা কার্যালয় চত্ত্বরের উন্মুক্ত মঞ্চে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালীতে অংশগ্রহণ করেন ওয়ার্ড, ইউনিয়ন, পৌর ও উপজেলা যুবদলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এসময় নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা ধরনের শ্লোগাণে শ্লোগানে চারদিক মুখরিত করে তোলেন।
পার্বতীপুর উপজেলা জাতীয়তাবাদী যুবদল ও পৌর শাখার আয়োজনে উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক আতিকুর রহমান স্বপনের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহাবুর রশীদ সংগ্রামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন- সাবেক সংসদ সদস্য, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, দিনাজপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এ. জেড. এম রেজওয়ানুল হক। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন পৌর যুবদলের আহ্বায়ক রবিউল ইসলাম বাবু। বক্তারা বিগত সরকারের দুঃশাসন ও অন্যায়-অত্যাচারের নানাদিক তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক যথাক্রমে মমিনুল ইসলাম ডাক্তার, জোবায়ের হোসেন বাবু, হারুনুর রশীদ মুকুল, কামরুজ্জামান কামু, রায়হান আলী খান, আব্দুল কুদ্দুস, রেজাউল হক এজাজুল, মোমিনুল ইসলাম, শরিফুল ইসলাম প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন, পার্বতীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, ১৯৭৮ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলের প্রধান এই অঙ্গ সংগঠনটি প্রতিষ্ঠা করেন। বাংলাদেশি জাতীয়তাবাদ, জনগণের গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে উৎপাদনমুখী রাজনীতির মাধ্যমে যুব শক্তিকে কর্ম শক্তিতে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে যুবদল প্রতিষ্ঠা করা হয়।
যুবদলের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক আবুল কাশেম, যিনি পরবর্তীতে সংগঠনটির সভাপতি এবং সাইফুর রহমান প্রথম সাধারণ সম্পাদক ছিলেন। এরপর বিভিন্ন সময়ে মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বরকতউল্লাহ বুলু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল আলম নীরব, সুলতান সালাউদ্দিন টুকু যুবদলের নেতৃত্ব দেন। বর্তমানে যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।
Copyright © 2026 Daily Deshmaa. All rights reserved.