শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পার্বতীপুরে রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের নতুন শাখার কমিটি গঠন

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুর উপজেলা ব্যাটারি চালিত রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের শহরের পুরাতন বাজার ধানহাটি মোড় ২নম্বর শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
গত শুক্রবার রাতে পৌর বিএনপির সাধারন সম্পাদক আনোয়ারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলার ব্যাটারিচালিত ভ্যান ও রিক্সা সভাপতি মো. মিজানুর রহমান সিয়াম। পার্বতীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও বিশিষ্ট ঠিকাদার হান্নান আশরাফি প্রিন্স, পৌর যুব দলের আহবায়ক রবিউল ইসলাম বাবু, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম ও সাবেক ভিপি সোহেল মারুফ স্বপন প্রমুখ। পুরাতন বাজার ধানহাটি মোড় ২নম্বর শাখায় মো. মোজ্জামেল হোসেন কে সভাপতি ও মাহবুর রহমানকে সাধারণ সম্পাদক করে একটি নতুন কমিটি গঠন করা হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This