পার্বতীপুরে রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় নতুন প্রধান নির্বাহী’র যোগদান


পার্বতীপুর প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরের বাংলাদেশ রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় (কেলোকা) নতুন প্রধান নির্বাহী (সিইএক্স) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ সাইফুল ইসলাম। আজ (বুধবার) তিনি কেলোকার প্রধান নির্বাহী পদে যোগদান করেন। জানা গেছে,পার্বতীপুরের রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় (কেলোকা) কর্মরত প্রধান নির্বাহী (সিইএক্স) প্রকৌশলী মো. রফিকুল ইসলাম পদোন্নতি পাওয়ায় পদটি শূন্য হওয়ায় মোহাম্মদ সাইফুল ইসলাম একই পদে স্থলাভিষিক্ত হলেন। তিনি ২৭ তম বিসিএস এর একজন কর্মকর্তা। এর আগে তিনি চট্টগ্রামে বিভাগীয় রেলওয়ে ব্যবসহাপক (ডিআরএম) হিসেবে কর্মরত ছিলেন।
