শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পার্বতীপুরে সরকারি প্রণোদনার সার ও পাট বীজ আটক


পার্বতীপুর প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ থেকে বিনামূল্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) সরকারী পাট প্রণোদনার ১২ বস্তা সার ও ৪৫ ব্যাগ পাট বীজ আটক করেছে এলাকাবাসী। আজ রবিবার দুপুর ১২টায় পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের গুদাম থেকে সার ও বীজ অনত্র নিয়ে যাওয়ার জন্য ভ্যান গাড়িতে উঠালে এলাকার মানুষ তা আটকে দেয়।
এ ঘটনায় অভিযোগকারী মো. আকরাম হোসেন মাষ্টার বলেন, পার্বতীপুর উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তার কাছে ২৯ অক্টোবর লিখিত অভিযোগের পরও তা কোন প্রকার লিখিত অনুমতি ছাড়াই ওই পাট কর্মকর্তা নিয়ে যেতে আসলে, জনগন তা আটক করে দেয়। গত ৮ মাসেও ১২ বস্তা সার ও ৪৫ ব্যাগ বীজ আত্মসাৎ করার অসৎ উদ্দেশ্যে তা বিতরণ না করেনি। বিতরণ হয়েছে মর্মে কাগজ দেখিয়ে তা সংরক্ষণ করেন। পরে এলাকাবাসী সার ও পাট বীজ আটক করে
পার্বতীপুর উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা অভিজিৎ চন্দ্র দাস বলেন, পলাশবাড়ী ইউনিয়নে গত মার্চ-এপ্রিল মাসে পাট উৎপাদন ত্বরান্বিত করার লক্ষ্যে সরকার কর্তৃক প্রদত্ত ১২ বস্তা সার ও ৪৫ ব্যাগ বীজ আত্মসাৎ করার অসৎ উদ্দেশ্যে অত্র ইউনিয়নের চেয়ারম্যান রুহুল আমিন তা বিতরণ না করেই, বিতরণ হয়েছে মর্মে কাগজ দেখিয়ে তা সংরক্ষণ করেন। দুপুরে এলাকাবাসী সার ও পাট বীজ আটক করে বিষয়টি নিশ্চিত করেন।
এ ব্যাপারে পার্বতীপুর মডলে থানার (ওসি) মো. আব্দুস ছালাম বলেন, সরকারী প্রণোদনার সার ও পাট বীজ উদ্ধারের ঘটনায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ঘটনার সাথে জড়িত বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This