বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পীরগঞ্জের মাদারগঞ্জ কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জ উপজেলার মাদারগঞ্জ ডিগ্রি কলেজের আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান হয়েছে।

আজ সোমবার দুপুরে কলেজটির হলরুমে এ অনুষ্ঠান হয় । মাদারগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রায়হান কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, সাংগাঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, আতাউর রহমান বিটু, বিএনপি নেতা বাবলু মিয়া প্রমুখ। অনুষ্ঠানে কলেজের পক্ষ থেকে পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান করা হয়। পরে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This