পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার


পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক জিয়াউর রহমান জিয়াকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত মঙ্গলবার রাতে চতরাহাটের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, উপজেলার চতরা ইউনিয়নের অনন্তপুর গ্রামের মৃত. খবির উদ্দিনের ছেলে চতরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক ইউপি সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউর রহমান জিয়া একটি মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাসা থেকে পুলিশ তাকে আটক করে। পীরগঞ্জ থানার ওসি এমএ ফারুক জানান, গ্রেফতারকৃত জিয়াকে আজ বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।
