পীরগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক কর্মচারীদের মানববন্ধন


পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালনায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক কর্মচারীগণ মানববন্ধন করেছে।
আজ রোববার সকালে পীরগঞ্জ প্রেসক্লাব চত্ত্বরে শিক্ষক কল্যাণ পরিষদের উদ্যোগে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম পর্যায়) পাস, শিক্ষকদের গ্রেড ভুক্তকরে স্থায়ীকরণ, আউটসোর্সিং পদ্ধতি বাতিল, ঈদুল ফিতরের আগে বকেয়া পরিশোধসহ বোনাস, প্রয়োজনে শিক্ষক-কর্মচারীদের কেন্দ্র স্থানান্তর, তহবিল গঠন করে অসুস্থ, অবসর অথবা মৃত্যুবরণে এককালীন অর্থ প্রদানসহ ৫ দফা দাবি উপস্থাপন করা হয়। এ সময় বক্তব্য রাখেন শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ শহিদুল ইসলামের সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের কেয়ারটেকার আব্দুর রহিম, শিক্ষক আশিকুর রহমান, শাহারুল ইসলাম, সাইদুর রহমান, রোকসানা পারভিন, আনোয়ারা বেগম প্রমুখ । বক্তরা বিগত ৩৩ বছর ধরে অবহেলিত মানবেতর জীবনযাপনের কথা কান্না জড়িত কন্ঠে তুলে ধরেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।
