
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জে জাতীয় নাগরিক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামের ওই সভায় সভাপতিত্ব করেন উপজলা জাতীয় নাগরিক কমিটির সংগঠক মাসুম বিল্লাহ। এতে বক্তব্য রাখেন এ.এস মজুন, শেখ রেজওয়ান আলমগীর, এস.আই সুমন প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নাগরিক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারকে বিদায় করেছি। সেই আ'লীগ সরকার ও তার দোসরদের দ্রুত বিচার নিশ্চিত না করা পর্যন্ত আমরা পিছুপা হব না। পতিত আ'লীগ ও তার দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে যে অপপ্রচার চালাচ্ছে। এ সবের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার থাকতে হবে । তাদের যে কোন ষড়যন্ত্র মোকাবেলায় দেশবাসীকে সাথে নিয়ে প্রয়োজনে আবারও রাজপথে নামতে হবে ।