বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পীরগঞ্জে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন, ইউনিয়ন ও ওয়ার্ড সভাপতি সেক্রেটারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 আজ শনিবার সকালে উপজেলা অডিটরিয়ামের হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রব্বানী। বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ¦ মাওলানা এনামুল হক ও রংপুর জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য, মাজলিসুল মুফাসসিরীন এর কেন্দ্রীয় সেক্রেটারী ও জামায়াত মনোনীত পীরগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা নুরুল আমিন। এতে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির খাইরুল আযম বিএসসি, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আব্দুল আজিজ আকন্দ, উপজেলা উলামা মাশায়েখ পরিষদের সভাপতি খাইরুল আমিন, কর্ম পরিষদ সদস্য মাওলানা আবু মুসা, হাফেজ আরিফুল ইসলাম, অধ্যাপক লুৎফর রহমান প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সভাপতি সেক্রেটারীবৃন্দ। এসময় এলাকা ভিত্তিক সংগঠনের নানামুখী সমস্যা তুলে ধরা হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This