পীরগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২


পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুর-ঢাকা মহাসড়কে পীরগঞ্জের জামতলা নামক স্থানে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছে। আজ সোমবার রাত সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এতে মোজাহিদ (১৭) ও আনিছুর রহমান রানু (৩৫) নামে দুজন নিহত হয়।
পুলিশ ও প্রতক্ষ্যদর্শীর জানায়, পীরগঞ্জ উপজেলার জামতলা নামক স্থানে দুই দিক থেকে ২টি মোটরসাইকেল দ্রুত গতিতে আসলে সংর্ঘষ ঘটে। এতে পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি ইউপি’র কদমতলি বাজারের আতোয়ার রহমানের ছেলে মোজাহিদুর রহমান (১৭) ঘটনাস্থলে ও পীরগঞ্জ পৌরসভার ওসমানপুরের আব্দুল কুদ্দুসের ছেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান রানু (৩৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। এছাড়াও উপজেলা সদরের ওসমানপুরের মৃত হুজুর আলীর ছেলে রেজাউল (৪২) ও পাঁচগাছি ইউপি’র কদমতলি বাজারের আমিনুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম (৩০) গুরুতর আহত হয়। আহতদের আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
