বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পীরগঞ্জে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি পালিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মীদের দীর্ঘ দিনের প্রস্তাবিত নিয়োগ বিধি-২০২৪ অতি দ্রুত বাস্তবায়নের দাবিতে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় ২য় দিনের মতো দিনব্যাপী কর্মবিরতি ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

আজ ‎বুধবার সকাল সাড়ে ১০ টা থেকে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় প্রাঙ্গণে পরিবার পরিকল্পনা অফিসের মাঠপর্যায়ের পরিদর্শিকা, পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা এ কর্মসূচি পালন করে। উপজেলা পরিবার কল্যাণ অধিকার আদায় পরিষদের সদস্য পরিদর্শক বেলাল হোসেনের সঞ্চালনায়‎‎ এতে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোস্তাফিজার রহমান প্রধান, পরিবার কল্যান সহকারী রওশন আরা বেগম, পরিবার পরিকল্পনা পরিদর্শক রাশেদুল ইসলাম প্রমুখ। এতে পীরগঞ্জ উপজেলার ১৫ টি ইউনিয়ন ও পৌরসভার মাঠকর্মীরা অংশ নেন।‎ বক্তারা বলেন, মাঠ পর্যায়ের কর্মীরা মা ও শিশু স্বাস্থ্য সেবা, পরিবার পরিকল্পনা সেবা, ২৪/৭ প্রসূতি, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি, কিশোর-কিশোরী স্বাস্থ্য শিক্ষা ও কমিউনিটি ক্লিনিক সেবাসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও তাদের ন্যায্য অধিকার এখনও নিশ্চিত হয়নি।‎ তারা আরও বলেন, দীর্ঘ ২৬ বছর ধরে নিয়োগ বিধির ফাইল প্রশাসনিক জটিলতায় আটকে পড়ে থাকার কারণে আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। দাবি পূরণ না হলে আর ও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This