বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পীরগঞ্জে বিএনপির কম্বল বিতরণ

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জে বিএনপির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহায়তায় উপজেলা বিএনপি শীতার্ত ৫ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে।

আজ বুধবার দুপুরে পীরগঞ্জ শাহ আব্দুর রউফ কলেজ মাঠে ওই কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহবায়ক, রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাইফুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন নবী পলাশ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, আতাউর রহমান বিটু, পীরগঞ্জ পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি শহিদুল ইসলাম মন্ডল সেবু প্রমুখ।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This