
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জে অভিযান চালিয়ে এ্যালকোহল জাতীয় রিয়েক্টিফাইড স্পিরিটের ১ হাজার ৭৯ বোতলসহ ২ জনকে আটক করেছে যৌথবাহিনী ।
যৌথবাহিনী সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগ্রেড এর ৩৪ ইষ্ট বেঙ্গল (মেক:) পীরগঞ্জ আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন রাকিবুল ইসলামের নেতৃত্বে ১৬ সদস্যের যৌথবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে ১টি মিশুক গাড়ি আটকিয়ে তল্লাশী চালায়। এ সময় ৫ টি কার্টুনে এ্যালকোহল জাতীয় রিয়েক্টিফাইড স্পিরিটের ১ হাজার ৭৯ বোতল উদ্ধারসহ দুজনকে আটক করে। আটককৃতরা হলো পীরগঞ্জ উপজেলার শানেরহাট ইউনিয়নের হরিরাম সাহাপুর গ্রামের বসন্ত চন্দ্রের ছেলে শ্রী সুকান্ত চন্দ্র বর্মন (৩৪) ও একই গ্রামের রাবু হোসেনের ছেলে রাকিব হোসেন (২২)। পরে আটককৃতদের পীরগঞ্জ থানায় হস্তান্তর করেন যৌথবাহিনী।
পীরগঞ্জ থানার ওসি শফিকুর ইসলাম জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন।