শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পীরগাছায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পীরগাছা প্রতিনিধি
রংপুরের পীরগাছায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ (বুধবার) সকালে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের রামগোপাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।  নিহত শিশুর নাম তায়েফ হোসেন (৪)। সে ওই গ্রামের আব্দুল কাদের মিয়ার ছেলে। ঘটনা নিশ্চিত করেছেন, পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিশুটি খেলতে গিয়ে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন শিশু তায়েফকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে বাড়ির পাশে পুকুরের পানি থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার ঘটনা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে পীরগাছা থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This