পৌর বিএনপির উদ্যোগে পলাশবাড়ীতে কর্মী সমাবেশ


গাইবান্ধা প্রতিনিধি
জাতীয়তাবাদি দল বিএনপি’র গাইবান্ধার পলাশবাড়ী পৌর শাখার আয়োজনে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকালে পলাশবাড়ী পৌর শহরের মডেল মসজিদ কনফারেন্স রুমে একর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোশফেকুর রহমান রিপন এর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক।
আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মানিক, সহ সভাপতি আজাদুল আকন্দ, মামুনুর রসিদ বাবলু, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামসহ পৌর এলাকার ৯ টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি রেখা বেগম, খুকি বেগম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাগর সরকার মিনু, যুগ্ম আহবায়ক হানিফ সুজন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুহাদসহ অন্যান্যরা।
