শনিবার, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রাণের দিনাজপুর ফ্রেন্ডস গ্রুপ এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও ঢাকাস্থ দিনাজপুর এর প্রিয় সংগঠন প্রাণের দিনাজপুর ফ্রেন্ডস গ্রুপ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার ঢাকার মোহাম্মদপুর রিংরোড শ্যামলীর গ্রান্ড প্রিন্স থাই এন্ড চাইনিজ রেস্টুরেন্টে এই মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রাণের দিনাজপুর গ্রুপ এর আয়োজক ইকবাল হাসান বকুল, পয়েল,দূর্বার, বাবু ,সাব্বির, হাসিব, আরিফ, রিপন, মিলন,রাহাত, মোস্তাজির , সংগঠনের সকল সদস্য ও তাদের পরিবারবর্গসহ আরও অনেকে।
ইফতারের পূর্বে অত্র সংগঠন , দেশ ও জাতির সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS