শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফিলিস্তিনের নিরীহ মুসলিমদের উপরে হামলা ও হত্যার প্রতিবাদে গাইবান্ধায় শিবিরের বিশাল বিক্ষোভ মিছিল

গাইবান্ধা প্রতিনিধি
ফিলিস্তিনের নিরীহ মুসলিম নারী পুরুষ ও কোমলমতি শিশুদের উপর ঈসরায়েলের বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে গাইবান্ধায় বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ  শুক্রবার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি জুম্মার নামায শেষে গাইবান্ধা শহরের ষ্টেশন মসজিদ থেকে শুরু হয়ে গাইবান্ধা জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাইবান্ধা দাস বেকারীর মোড়ে এসে এক সমাবেশে মিলিত হয়। পরে গাইবান্ধা জেলা শাখার মো. ফেরদৌস সরকার রুম্মানের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, মো. ফয়সাল কবির রানা, সাবেক সভাপতি মো. ওবায়দুল হক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারি মো. শাওন হাসান প্রমুখ। মিছিলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার নেতাকর্মীরাসহ সর্বস্তরের ছাত্রজনতা অংশ নেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This