শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে অপারেশন ডেভিল হান্ট! সাবেক মন্ত্রীর ভাই গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে অপারেশন ডেভিল হান্ট অভিযান চালিয়ে সাবেক মন্ত্রীর ভাই মোহাম্মদ আলী (৪০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় পৌর শহরের বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোহাম্মদ আলী, উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের জামগ্রাম এলাকার মৃত মোবারক আলীর ছেলে এবং প্রয়াত প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারের বিমাতা ছোট ভাই। এছাড়া তিনি বিএনপির মিছিলে ককটেল হামলার ঘটনায় মমলার এজাহারভুক্ত ৪৮ নং আসামী।
ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (ওসি) তদন্ত আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, সারাদেশের মত ফুলবাড়ী থানার একটি চৌকস দল আজ সোমবার সকাল সাড়ে ১০টায় পৌর শহরের বাসষ্ট্যান্ড এলাকায় অপারেশন ডেভিল হান্ট অভিযান চালিয়ে মোহাম্মদ আলীকে আটক করেছে। তিনি বিএনপির মিছিলে ককটেল হামলা মামলার এজাহারভুক্ত ৪৮ নং আসামী। দুপুরে তাকে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, এর আগে গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচির প্রতিবাদে উপজেলা বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করে। সেই মিছিলে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত আলী সাহাজুল ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ ইসলাম, যুবদল কর্মী নুরুন্নবী বকুলসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। এ ঘটনায় গত ৬ ফেব্রুয়ারি পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ ইসলাম বাদী হয়ে ৫৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০-১৫০ জনের নামে বিস্ফোরক আইনে একাট মামলা দায়ের করেন। মামলার পর থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা কর্মীরা গাঁ ঢাকা দেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This